Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গোবিন্দগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু

গাইবান্ধাগোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত সাইদার রহমান (৩৬) নামে এক যুবকের মৃত্যু রয়েছে। মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইদারের মৃত্যু হয়। দুপুরে নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজে হাসপাতাল থেকে এনে ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মো. ছবেদ আলীর ছেলে সাইদুর রহমান। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গত ৪ জুন চলাকালে তালুককানুপুর ইউনিয়নের মেম্বার প্রার্থী দুদু মিয়া ও তার প্রতিদ্ব›দ্বী মেম্বার প্রার্থী আব্দুর রহিম মিয়ার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাইদুর রহমান গুরুতর আহত হন। সেইদিনই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সাইদুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে থানা সূত্রে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.