Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গোবিন্দগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেমএবি সদস্য নিহত

বন্দুকযুদ্ধেগোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেএমবির সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক জেমএবি সদস্য নিহত হয়েছেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের জেএমবি সদস্য জাহাঙ্গীরের বাড়িতে কয়েকজন জেএমপি সদস্য সংগঠিত হয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। এ সংবাদে রাত ১টার সেখানে একটি পুলিশ দল অভিযান চালায়। জেএমবি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে জেএমবি সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলি বিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা এক জেএমবি সদস্যের লাশ উদ্ধার করে।

Leave A Reply

Your email address will not be published.