Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গোবিন্দগঞ্জে বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত

গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ বাগদা ইক্ষু ফার্ম এলাকায় বাসের চাপায় রনি মিয়া (২৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন জাহাঙ্গীর আলম (২৮) নামে আরো একজন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার আজাদ মোড়ের ফারুক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে ওই এলাকায় একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী রনি মারা যান। এসময় তার সঙ্গী জাহাঙ্গীর গুরুতর আহত হন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।  আহত জাহাঙ্গীরকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.