Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গোবিন্দগঞ্জে সাঁওতালদের মাঝে কৃষক সমিতি ও যুব ইউনিয়নের ত্রাণ বিতরণ

gobi-saotal-photoগোবিন্দগঞ্জ,প্রতিনিধি: বাংলাদেশ যুব ইউনিয়ন ও কৃষক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ইক্ষু খামারের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থ দুইশত সাঁওতাল পরিবারের মাঝে হাড়ি পাতিল, থালা গ্লাস চামুচ বিতরণ করা হয়।
মঙ্গলবার মাদারপুর চার্চ প্রাঙ্গণে যুব ইউনিয়ন ও কৃষক সমিতির ত্রাণ সামগ্রী নিতে আসা জোস্না মুরমু ও রোজিনা সরেন বলেন, সরকার এবং এমপি ছাড়া অন্য সবার সাহায্য আমরা নিব। ত্রাণ বিতরণে আসা যুব ইউনিয়নের কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রতিভা সরকার ববি ও কৃষক সমিতি গাইবান্ধা জেলা শাখার সভাপতি সুভাষ শাহ রায় বলেন, সাঁওতাল পল্লীর অধিবাসীদের উচ্ছেদের সময় বাড়ি ঘড়সহ হাড়ি পাতিল থালা গ্লাস সব পুড়ে দেয়া হয়। তারা কলাপাতায় খাবার খাচ্ছে এবং রান্না করতে পারছে না বলে আমরা হাড়ি পাতিল থালা গ্লাস বিতরণ করেছি। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, সিপিবি নেতা ওয়াজিউর রহমান রাফেল, অশোক আগারওয়ালা গোবিন্দগঞ্জ কৃষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, যুব ইউনিয়ন নেতা এস এম সন্ধ্যা রানী,রেজাউল করিম রঞ্জু, আল মামুন প্রমুখ।
প্রসঙ্গত গত সোমবার সরকারি ত্রাণ গ্রহণ না করে ফিরিয়ে দিলেও বেসরকারি ত্রাণ নিতে গোবিন্দগঞ্জের সাঁওতাল স¤প্রদায়ের আপত্তি নেই বলে তারা জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.