Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি না দিলে দুর্বার অান্দোলন – আন্দোলনের সমন্বয়ক

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার এবং আটককৃত শিক্ষার্থীদের মুক্তি না দিলে বিকেল থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান ।

আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেবির সামনে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা।

রাশেদ খান বলেন, আমরা পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলতে চাই, যারা আন্দোলন করছেন, তারা আপনার ভাই বা সন্তানের মতো। তারা কারও বিরুদ্ধে আন্দোলন করছেন না। তারা অধিকারের প্রশ্নে আন্দোলন করছেন। তাই আজ দুপুরের মধ্যেই আটক ব্যক্তিদের মুক্তি দেন।

এ সময় সংগঠনের আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল হক উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.