Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঘরে প্রচণ্ড মাছির উপদ্রব?

রকমারি ডেস্ক:
এই মৌসুমে মাছি একটা বড় যন্ত্রণার নাম। বর্ষাকাল এলেই মাছির উপদ্রব বেড়ে যায়। এক তলা হোক বা ১০ তলা, মাছির উপদ্রব থেকে রেহাই পান না কেউ-ই। এই মাছি বহন করে অসংখ্য রোগের জীবাণু, যা কোনভাবে আপনার খাবার বা পানিতে লাগলেই মারাÍক সব অসুখে আক্রান্ত হবেন আপনি। খাবার না হয় ঢেকে রাখলেন, কিন্তু মাচি ছোট শিশুদের শরীরেও বসে যার পরিনাম শিশুদের অসুস্থতা। মাছি নাম যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়া আসলে বেশ ঝামেলারই বটে। সারাক্ষণ দরজা জানালা বন্ধ করে বাঁচা যায় না। অন্যদিকে কীটনাশক ওষুধ স্প্রে করাও একেবারেই স্বাস্থ্য সম্মত নয়। তাহলে কী করবেন। আজ জেনে নিন ৩টি দারুণ উপায়। এই পদ্ধতিতে পরিবারের কারো স্বাস্থ্যের ক্ষতি না করেই মাছিকে ভাগিয়ে দিতে পারবেন আপনি!

পদ্ধতি-১
-এই কাজে প্রয়োজন হবে কেবল একটি পাটের দড়ি!
-এক টুকরো পাটের দড়ি পানিতে ভিজিয়ে রাখুন।
-ভালো মত ভিজে গেলে পানি নিংড়ে নিন। এমন ভাবে যেন পানি পড়ে আপনার ঘর নোংরা না হয়, কিন্তু দড়িটি ভেজা থাকে।
-এবার এমন ভেজা দড়ি ঘরের দরজা বা জানালায় বেঁধে দিন। যেসব ঘরে মাছির উপদ্রব বেশি, সেসব স্থানে বেশী করে দিতে পারেন। এইভেজা পাটের দড়ি মাছিকে আঁটি আকর্ষণ করবে যে সে দড়িতেই গিয়ে বসবে, আপনার খাবারে নয়। জানালায় বেঁধে রাখলে ঘরে ঢোকার মুখেই বাঁধা পাবে, দড়িতে আকর্ষণ খুঁজে পেয়ে আর ঘরে প্রবেশ করবে না।
-দড়ি শুকিয়ে গেলে ভিজিয়ে দিতে ভুলবেন না।

পদ্ধতি-২
মাছিরা লবঙ্গের গন্ধ পছন্দ করে না। ভালো মানের লবঙ্গ (যেগুলো থেকে নির্যাস বের করে নেয়া হয়নি) একটু থেঁতো করে আপনার ডাইনিং টেবিলে রাখুন। মাছি কাছে ঘেঁষবে না।

পদ্ধতি-৩
মাছি পুদিনা খুবই অপছন্দ করে। রান্নাঘর বা খাবার টেবিলে টব সহ পুদিনার গাছ রাখুন, মাছি থাকবে দূরে।

Leave A Reply

Your email address will not be published.