Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঘরে ফেরার অপেক্ষায় রাজ্জাক

বিনোদন ডেস্ক:
রাজ্জাকের শারিরীক অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। কথাও বলছেন। ২ জুলাই দুপুরে তার ভেন্টিলেশন মাস্ক ও লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়েছে। রাজ্জাকের কনিষ্ঠপুত্র সম্রাট এই তথ্য জানিয়েছেন। এর আগে রাজ্জাক ‘পুরোপুরি শঙ্কামুক্ত নন’ বলে জানিয়েছিলেন ইউনাইটেড হাসপাতালের চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার। থেমে থেমে দেওয়া হচ্ছিলো ভেন্টিলেশন পদ্ধতি। তবে এখন রাজ্জাক অনেকটাই শঙ্কামুক্ত। সম্রাট জানিয়েছেন, তিনি আমার সঙ্গে কথা বলেছেন। পরিবারের প্রত্যেকের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। এখন শুধু গুণী এই অভিনেতার বাড়ি ফেরার অপেক্ষা। তিনি আর একটু ভালো বোধ করলেই তাকে বাড়িতে নেয়া হবে বলেই রাজ্জাকের পরিবারের সিদ্ধান্ত।

Leave A Reply

Your email address will not be published.