Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঘিওরে গণমিছিল ও সমাবেশ

ঘিওর প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওরে হরতাল-অবরোধ ও আন্দোলনের নামে দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও ১৪ দলের নেতাকর্মীদের অংশগ্রহণে গণমিছিল ও ঘিওর বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. আলীম মিন্টুর উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম খান, বীর মুক্তিযোদ্ধা কে.এম সিদ্দিক, শ্রী শচীন্দ্র নাথ মিত্র, হাবিবুর রহমান হাবিব, শামছুল আলম খান, আব্দুল মতিন মুসা, ইকরামুল ইসলাম খবির প্রমুখ। সমাবেশে বক্তারা ২০ দলীয় জোটের পেট্রলবোমা হামলা ও জ্বালাও-পোড়াও এর প্রতিবাদে যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী জামাত-শিবিরের রাজনীতিকে নিষিদ্ধের দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.