ঘিওরে দুঃস্থ পরিবারের মাঝে নলকূপ বিতরণ
ঘিওর প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ করা হয়েছে। এলজিএসপি-২ (২০১৪-১৫) এর আওতায় ঘিওর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এগুলো বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিনের উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ এলাকার দুঃস্থ ও দরিদ্র পরিবারকে একটি করে মোট ২৮টি নলকূপ প্রদান করেন।
ঘিওর ইউপি চেয়ারম্যান মো. হামিদুর রহমান, ইউপি সদস্য যথাক্রমে মো. মোশারফ হোসেন, মো. নূরুল ইসলাম, মোসা. সেলিনা বেগম, মো. ফরহাদ মিয়া প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।