Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঘিওরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ঘিওর প্রতিনিধি, মানিকগঞ্জ:
২০ দলীয় জোটের পেট্রোলবোমা হামলা ও জ্বালাও-পোড়াও এর বিরুদ্ধে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’- শ্লোগানে ঐক্যবদ্ধ হয়ে মানিকগঞ্জের ঘিওরে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।
মানিকগঞ্জের ঘিওর বাসস্ট্যান্ডে গত বুধবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ইউনিট মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা তোবারক হোসেন। ঘিওর উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, বীরমুক্তিযোদ্ধা কে এম সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা অজয় রায়, ইকরামুল ইসলাম খবির, আতোয়ার হোসেন, আব্দুল আলিম মিন্টু, সামছুল আলম খান প্রমুখ। এ সময় ঘিওর এলাকার সর্বস্তরের জনগণ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.