Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

“ঘৃণা নয় ভালবাসা” এই বার্তা নিয়ে বিশ্ব ভালবাসা দিবসে নগরবাসীর মধ্যে সিএমপি’র ফুল বিতরণ

3

চট্টগ্রাম ব্যুরো: আজ বিশ্ব ভালবাসা দিবস। মানুষের মাঝে ভালবাসা ছড়িয়ে দিতে এবং একটি ভালবাসাময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে নগর পুলিশ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। এ দিবস উপলক্ষ্যে প্রতিটি থানায় আগত সেবা প্রত্যাশীদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়া ট্রাফিক পুলিশ বিভিন্ন মোড়ে পথচারী ও গাড়ী ব্যবহারকারীদের মাঝে ফুল বিতরণ করে। নগরীর জিইসি মোড় ও নিউমার্কেট মোড়ে পুলিশ কমিশনার জনাব মোহা. আবদুল জলিল মন্ডল, বিপিএম মহোদয় পথচারী ও গাড়ী চালকদের মাঝে ফুল বিতরণ করেন। তিনি হিংসা, বিদ্বেষ, ঘৃণা ভুলে ভালবাসার বন্ধন সৃষ্টির জন্য সকলের প্রতি আহ্বান জানান। ভালবাসার এই নিদর্শনে নগরবাসী পুলিশকে আরও কাছের বন্ধু হিসেবে বিবেচনা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.