Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামের অলংকার মোড়ে হেযবুত তওহীদের উদ্যোগে প্রামাণ্যচিত্র প্রদশনী

rrনিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর অলঙ্কার মোড়ে গতকাল সোমবার সন্ধা সাড়ে ৮ টায় হেযবুত তওহীদের উদ্যোগে জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষে এক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম অলংকার মোড়ে শত শত জনতার উপস্থিতে প্রামাণ্যচিত্র প্রদশনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম জেলা আমির মো. নজরুল ইসলাম সবুজ, পাহাড়তলী থানা আ’লীগের যুগ্ন সম্পাদক মোজাফ্ফর আহম্মেদ মাসুম, থানা আ’লীগের সাংগঠনিক সাম্পাদক মো. আনোয়ার হোসেন, হেযবুত তওহীদের পাহাড়তলী থানা আমির নাঈম উল্লাহ , হেযবুত তওহীদের সদস্য রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জনতার উদ্দ্যেশ্যে বক্তব্য প্রদান করেন হেযবুত তওহীদের সদস্য রবিউল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে পরাশক্তিধর রাষ্ট্রগুলো একটা একটা মুসলিম দেশ সন্ত্রাস, জঙ্গিবাদ ইস্যুতে ধ্বংস করে দিচ্ছে। আমাদের বাংলাদেশকে নিয়েও গভীর ষড়যন্ত্র চলছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে ধর্মবিশ্বাস এক বৃহৎ সমস্যায় সহজ সমাধান ধর্মব্যবসা ও জাতিকে ঐক্যবদ্ধ করতে হেযবুত তওহীদের মানোনীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিমের একটি ভাষন প্রদর্শন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.