Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চট্টগ্রামের কদমতলীতে প্রকাশ্যে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামরুমেন চৌধুরী, চট্টগ্রাম :  চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন কদমতলী পোড়া মসজিদ এলাকায় এক রাজমিস্ত্রিকে পিছন থেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাড়ে ৮ টার সময় এ হত্যার ঘটনাটি ঘটেছে। নিহতের নাম আব্দুল আজিজ (৩৫)। সে বোয়ালখালীর চরখিজিরপুর এলাকার সৈয়দুল হকের ছেলে বলে জানা গেছে। তাকে উদ্ধার করে পথচারিরা সকাল সাড়ে ৯টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, নগরীর কদমতলী এলাকা থেকে সকাল মাথায় আঘাত পাওয়া আজিজকে কয়েকজন পথচারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। তার মাথার পেছন দিকে ধারালো অস্ত্রের একটি  কোপের চিহ্ন অাছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

নগরীর সদরঘাট থানার এস আই অলি উল্লাহ বলেন, নিহত আব্দুল আজিজ কদমতলী এলাকায় রাজমিস্ত্রির কাজ করতো। বাসা থেকে বের কাজে যাওয়ার পথে পোড়া মসজিদ এলাকায় পেছন থেকে তাকে দুর্বৃত্তরা কুপিয়ে পালিয়ে যায়। পরে অাজিজ রাস্তায় লুটিয়ে পড়লে পথচারিরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি থানা-পুলিশ তদন্ত করছে, হত্যাকারীদের খোঁজা হচ্ছে। কিন্তু এখনো এ হত্যার ঘটনায় কোনো গ্রেপ্তার হয়নি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.