চট্টগ্রামের পাহাড়তলীর রেলওয়ে স্টেসনে হেযবুত তওহীদের উদ্যোগে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীতে রবিবার সন্ধা সাড়ে ৬ টায় হেযবুত তওহীদের উদ্যোগে জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষে্য প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
চট্টগ্রাম পাহাড়তলীর রেলওয়ে স্টেসনে শত শত জনতার উপস্থিতে প্রামাণ্যচিত্র প্রদশনী অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম জেলা আমির নজরুল ইসলাম সবুজ, পাহাড়তলী থানা আমির মো. নাঈম উল্লাহ , বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ভেলুয়ার দিঘীর পাড় সভাপতি হাবিবুল্লাহ চেীধুরী ভাষ্কর, সাধারন সম্পাদক মো. মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল হোসেন, স্টেসন রোড সমাজ কল্যান পরিসদের সভাপতি ইঞ্জিনিয়ার দাড়িয়াল,
অনুষ্টানে ধর্মবিশ্বাস এক বৃহৎ সমস্যায় সহজ সমাধান ধর্মব্যবসা ও জাতিকে ঐক্যবদ্ধ করতে হেযবুত তওহীদের মানোনীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের একটি ভাষন প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন হেযবুত তরহীদের পাহাড়তলী থানা অমির মো. নাঈম উল্লাহ। তিনি বলেন, বর্তমানে পরাশক্তিধর রাষ্ট্রগুলো একটা একটা মুসলিম দেশ সন্ত্রাস, জঙ্গিবাদ ইস্যুতে ধ্বংস করে দিচ্ছে। আমাদের বাংলাদেশকে নিয়েও গভীর ষড়যন্ত্র চলছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে।