Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামের পাহাড়তলী হতে ৫০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

1R2A1656

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পাহাড়তলী থানায় অভিযান চালিয়ে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, দুই মহিলাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে এসআই নূরুল আফছার, ইকবাল ফোর্সসহ অভিযান চালিয়ে ঈদগাহ কাঁচা রাস্তার মাথার হেলাল ভবনের ৪র্থ তলা হইতে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করেন।
আটককৃতরা হলেন- রাঙ্গামাটির কোতয়ালি থানাধীন আসাম বস্তির মৃত: নুরুল ইসলামের ছেলে আফছার(২১), তাহের মোহাম্মদের স্ত্রী জাহানারা বেগম(৪০) এবং নুরুল হুদার স্ত্রী সুমি বেগম (৩০)।
পাহাড়তলী থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, জব্দকৃত ইয়াবার সাথে অন্য কারো সম্পৃক্ততা আছে কিনা যাচাইয়ের জন্য আসামীদের রিমান্ডে আনা হবে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি টাকা। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সুমী বেগমের স্বামী মো. নূরুল হুদা গত মাসে চল্লিশ হাজার ইয়াবা সহ বায়েজিদ থানায় গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে আছে।

Leave A Reply

Your email address will not be published.