Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামের বাকলিয়া নারী কল্যাণ পরিষদের ঈদ সামগ্রি বিতরণ

Bakolia.03.07.2016চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের বাকলিয়া সংরক্ষিত আসনের কাউন্সিলর ও বাকলিয়া নারী কল্যাণ পরিষদের সভানেত্রী মিসেস ফারজানা পারভীন বলেছেন, ঈদ সবার জন্য। ঈদের আনন্দ সবাইকে উপভোগ করতে হবে। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের আনন্দ ভয়ে আনে। ধনী গরীব সবাই মিলে আমরা এ আনন্দ ভাগাভাগি করবো। তিনি বলেন, বিত্তশালী লোকেরা অসহায় দারিদ্রদের পাশে দাঁড়ালে সমাজে সকলেই ঈদের আনন্দ উপভোগ করতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, রমজানের রোজা পালনের মাধ্যমে আমরা যে আত্মশুদ্ধি করেছি এবং শিক্ষা লাভ করেছি সে অনুযায়ী বছরের বাকী ১১মাস পরিচালনা করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
রবিরার সকাল ১১টায় বাকলিয়ার অসহায়, দু:স্থদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে ফারজানা পারভীন উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট নারী নেত্রী বাকলিয়া নারী কল্যাণ পরিষদের সহ সভাপতি আয়েশা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী নেত্রী রহিমা বেগম, নাছিমা আক্তার, গোলশান আরা, তাহমিনা প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.