Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চট্টগ্রামে সিজেকেএস যুগ্ম-সম্পাদক আল্লামা ইকবালের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

Allama Md. Iqbalচট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রয়াত বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আল্লামা মোঃ ইকবাল এর স্মরণে গত বুধবার সন্ধা ৬ টায় সিজেকেএস জিমন্যাশিয়াম সংলগ্ন মাঠে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শোকসভায় উপস্থিত ছিলেন মরহুম আল্লামা মো: ইকবালের বড় ভাই এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও সাখাওয়াত হোসেন এবং মরহুমের স্ত্রী, পুত্র-কন্যা, পরিবারবর্গ, সিজেকেএস এর সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মোজাম্মেল হক, মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য লায়ন দিদারুল আলম চৌধুরী এমজেএফ, আলহাজ্ব আবুল হাশেম, জহির আহমদ চৌধুরী, সৈয়দ আবুল বশর, মোঃ শাহজাদা আলম, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, এ.কে.এম. আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দীন হাসান, মোঃ মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী স্বপন, তানভীর আহমেদ চৌধুরী, আছলাম মোরশেদ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, রেখা আলম চৌধুরী, রেজিয়া বেগম ছবি সহ সিজেকেএস এর কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত পৃষ্ঠপোষকবৃন্দ, সাবেক ও বর্তমান জাতীয় খেলোয়াড়বৃন্দ, সিজেকেএস অনুমোদিত ক্লাবসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রমূখ। মুনাজাত পরিচালনা করেন হাফেজ জয়নাল আবেদীন এবং আজমীর শরীফ হতে আগত সৈয়দ শাহ আলম চিশতী। শোকসভায় বক্তারা মরহুম আল্লামা মোঃ ইকবালের স্মরণে বেদনাঘন কণ্ঠে স্মৃতিচারণ করেন।

Leave A Reply

Your email address will not be published.