Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামে কোস্টগার্ড পূর্ব জোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

DSC_0127চট্টগ্রাম অফিস: বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের ইফতার মাহফিল বৃহস্পতিবার চট্টগ্রাম বেইস কর্ণফুলী থানার মৎস্য বন্দরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এএমএম আওরঙ্গজেব চৌধুরী, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার এম শহিদুল ইসলাম। ইফতার মাহফিলে আরো অংশ গ্রহণ করেন পুলিশ কমিশনার ইকবাল বাহার, পুলিশ সুপার চট্রগ্রাম একেএম হাফিজ আক্তার, চট্রগ্রাম ডিআইজি শফিকুল ইসলাম, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল , ডিসি পোর্ট বন্দর হারুনুর রশিদ হাজারী, চট্টগ্রাম চেম্বার এর পরিচালক মাজহারুল হক শাহ, বিএন ফ্লিটের কমান্ডার শেখ আরিফ মাহমুদ, চট্টগ্রাম বন্দর হারবার ও মেরিন ডিপার্টমেন্টের শাহিন রহমান, বিএনএস ঈঁসা খান কমান্ডিং অফিসার আবুল কালাম আজাদ, বাংলাদেশ নেভাল একাডেমি চট্টগ্রামের কম্যান্ডেন্ট গোলাম সাদেক, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ,পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, পতেঙ্গা চিটাগাং ড্রাইডক এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম খিসলু, চট্টগ্রাম বিএনএস সমুদ্র অভিযানের কম্যান্ডিং অফিসার ক্যাপ্টেন এম কামরুল হক চৌধুরী, চট্টগ্রাম বিএনএস স্বাধিনতার কমান্ডিং অফিসার এম রাশেদ সাত্তার সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকারিয়া।

Leave A Reply

Your email address will not be published.