Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

Bondhuk-চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরমান হাজারী (৩০) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন। শনিবার ভোরে নগরীর শমসের পাড়ার চান মিয়া হাউজিং সোসাইটিতে এই ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার এসআই মো. নাছির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আরমানের বিরুদ্ধে অর্ধশত মামলা রয়েছে এবং এর ২১টিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

এসআই নাছির আরো বলেন, “চান মিয়া হাউজিং সোসাইটিতে সঙ্গীদের নিয়ে আরমানের ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর শুনে পুলিশ সেখানে অভিযানে যায়। তখন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়।”

দুই পক্ষের গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে আরমানকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় বলে এই পুলিশ কর্মকর্তা জানান। এরপর তাকে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে দীপু ও তুফান নামে আরমানের দুই সহযোগীকে গ্রেফতার এবং দেশীয় বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই নাছির।

Leave A Reply

Your email address will not be published.