Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চট্টগ্রামে মালয়েশিয়াগামী ৪০ জন আটক

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রিয়াজুদ্দিন বাজার এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ৪০ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার রাত ১০টার দিকে ওই এলাকার গোল্ডেন ড্রিম নামক একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার শাহ মো. আব্দুর রউফ জানান, আটকদের মধ্যে অধিকাংশ ব্যক্তি মাদারীপুরের হলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলার বাসিন্দাও রয়েছে। তাদের চার দিন আগে একটি দালাল চক্র এই হোটেলে এনে রাখে। এদের মধ্যে দালাল চক্রের কেউ আছে কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কক্সবাজারের কুতুবদিয়ায় যে ট্রলার ডুবে গেছে সেই ট্রলারের যাত্রীরাও এই হোটেল থেকেই মালয়েশিয়া যাওয়ার জন্য যাত্রা করেছিলো। তারা একই দালাল চক্রের প্রথম ট্রিপ ছিল এবং বর্তমানে আটককৃত ব্যক্তিরা দ্বিতীয় ট্রিপ ছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave A Reply

Your email address will not be published.