Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের যৌথ সভা অনুষ্ঠিত

CNG copy.jpg----2

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও শাখা কমিটি সমূহের প্রতিনিধিদের এক যৌথ সভা মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি হাজি মো: কামাল উদ্দিন।

দেশের সর্বোচ্চ আদালতের আদেশে নগরীতে চলাচলরত সিএনজি চালিত অটো রিকশাগুলোকে অবিলম্বে নিবন্ধন প্রদান করা এবং হাইওয়েতে চলাচলের ওপর আরোপিত অন্যায় ও একতরফা নিষেধাজ্ঞা  প্রত্যাহারের দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত

সভায় অতিথি হিসেবে চালক শ্রমিকদের ভবিষ্যৎ আন্দোলন ও সংগঠনের সামগ্রীক বিষয়ের ওপর বিশাল বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ওয়াজি উল্লাহ। প্রধান বক্তা হিসেব বিদ্যমান জরুরী ইস্যু তথা দেশের সর্বোচ্চ আদালতের আদেশে নগরীতে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশাগুলোকে অবিলম্বে নিবন্ধন প্রদান করা এবং হাইওয়েতে চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে সংগঠনের ভবিষ্যৎ করণীয় সর্ম্পকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। সভাটি সঞ্চালনা করেন ইউনিয়নের অন্যতম প্রতিনিধি মো: ওমর ফারুক।

অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের অন্যতম সহ সভাপতি মো: মনসুর আলম, অর্থ সম্পাদক মো: জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: বিপ্লব, প্রচার সম্পাদক মো: আজিজুল হক, লাইন সম্পাদক মো: রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য পেয়ার মোহাম্মদ, শাখা প্রতিনিধি মো: সোলাইমান, মো: ফারুক হোসেন, মো: শহীদুল ইসলাম, মো: সিরাজুল ইসলাম, মো: শাহজাহান, মো: আবুল কাসেম, মো: কবির, মো: জামিল, জসিম উদ্দিন, কামাল উদ্দিন, মো: খোকন, মো: মনির, মো: তাজুল ইসলাম, মো: ইয়াছিন, মো:রুবেল, মো: মিজানুর রহমান, মো: আবুল কালাম, মো: বজলু, মো: জামাল, মো: ইলিয়াছ, মো: রাব্বিউল কামাল, মো: ইমরান প্রমুখ। সভায় দেশের সর্বোচ্চ আদালতের আদেশ নগরীতে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশাগুলোকে অবিলম্বে নিবন্ধন প্রদান করা এবং হাইওয়েতে চলাচলের ওপর সম্প্রতি আরোপিত অন্যায় ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারে সংগঠনের করণীয় সর্ম্পকে বক্তাগণ নিজ নিজ অভিমত ব্যক্ত করেন।

সভায় বক্তাগণ বলেন, ‘সড়ক দুর্ঘটনার জন্য একতরফাভঅবে দায় চাপিয়ে সরকার সম্প্রতি মহাসড়কে সিএনজি চালিত চট্টগ্রাম অটো রিক্সা অটো টেম্পো চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যা গত ১ আগস্ট থেকে জবরদপ্তিমূলকভাবে কার্যকর করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত অযৌক্তিক, বেআইনি, জনস্বার্থবিরোধী এবং সর্বোপরি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার পরিপন্থী। সড়ক দুর্ঘটনা রোধে সরকারের সামগ্রিক ব্যর্থতা আড়াল করার কূটকৌশল হিসেবে অবশেষে নিরীহ সিএনজি অটোরিকশা-অটোটেম্পোকে বলির পাঁঠায় পরিণত করা হয়েছে। আমরা

এই অন্যায় এই বেআইনি সিদ্ধান্ত প্রত্যহার করার জন্য চালক-মালিক-যাত্রীসাধারণ সম্মিলিতভাবে সর্বাতœক ও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। বক্তারা আরও বলেন, ২০১৩ সালে সরকার চট্টগ্রাম মহানগরীতে চার হাজার সিএনজিচালিত অটোরিকশা নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলো। কিন্তু পুরোনো গাড়ির কতিপয় স্বার্থান্বেষী মালিকের ষড়যন্ত্রের কারণে অদ্যাবধি বিআরটিএ নিবন্ধন প্রদান থেকে বিরত রয়েছেন। বক্তাগণ অবিলম্বে নিবন্ধন প্রদান করার জন্য জোর দাবি জানান।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.