Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জেটিভির চট্টগ্রাম ব্যুরো অফিসের শুভ উদ্ভোধন করলেন আ.জ.ম নাছির উদ্দিন

রাজু আহামেদ, চট্রগ্রাম:
চট্টগ্রামে জেটিভি নিউজ (অনলাইন) এর বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার নগরীর ছোটপুল এক্সেস রোডের মার্শাল পার্কে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন। জেটিভির চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধন মো. রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন টেলিভিশন এ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও জেটিভি’র চেয়ারম্যান মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কউন্সিলর আবিদা আজাদ, দৈনিক বজ্রশক্তি পত্রিকার নির্বাহী সম্পাদক মো. শফিকুল আলম উখবাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, পৃথিবীতে অনলাইনের কদর অনেক বেশি। তাই অনলাইন টিভির প্রয়োজনীয়তা কম নয়। আমাদেরকে দেশ, মাটি ও মানুষকে নিয়ে ভাবতে হবে। এসময় জেটিভি’র উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
জেটিভির চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা নিরপেক্ষ ভূমিকা পালন করে সংবাদ পরিবেশন করবে। দেশ ও জাতীর কোন ক্ষতি হয় এমন কোন কাজ করবেনা। এসময় তিনি সকল মিডিয়া কর্মীদের তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করার আহবান জানান।
এক মনোমুগ্ধকর অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে কেক কেটে কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
অনুষ্ঠানে জেটিভির চট্টগ্রাম বিভাগের সকল জেলা, উপজেলার সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.