Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির পূর্নাঙ্গ কমিটি গঠিত: সভাপতি কিরন শর্মা সম্পাদক কাজী হুমায়ুন কবির

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে কর্মরত পেশাদার রিপোর্টারদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির (সি,আর,ইউ) সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে দৈনিক ভোরের ডাক পত্রিকার ব্যুরোচীফ কিরনশর্মা সভাপতি, ন্যাশনাল নিউজ টোয়েন্টিফোর বিডির ডট কমের কাজী হুমায়ুন কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে দৈনিক নিউ নেশন পত্রিকার চট্টগ্রাম ব্যুরোচীফ নজরুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, নিউ নেশন পত্রিকার আমিনুল হক শাহিন য্গ্মু সাধারণ সম্পাদক, সিটিজি ক্রাইম টিভির আজগর আলী মানিক সহ-সম্পাদক, দৈনিক নতুন ভোর পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ নুরুল কবির অর্থ সম্পাদক, দৈনিক ঢাকার ডাকের ব্যুরোচীফ রাশেদুল আজীজ সাংগঠনিক সম্পাদক, চ্যানেল এস এর বাবলা মিয়া সহ-সাংগঠনিক সম্পাদক, দৈনিক ভোরের ডাক পত্রিকার আব্দুল করিম সেলিম দপ্তর সম্পাদক, চিটাগাং টুডে ২৪ ডট কমের রাজিব রাহুল প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক সরেজমিন পত্রিকার মোকতার হোসেন বাবু সমাজ কল্যান ও আপ্যায়ন সম্পাদক, দৈনিক আজকের প্রত্যাশার অরুন নাথ ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সকালের সময় ডট কমের মোঃ ফোরক্বান প্রশিক্ষণ- গবেষণা ও আইটি বিষয়ক সম্পাদক, নির্বাহী সদস্য মাহতাব উদ্দিন চৌধুরী, বরুন কুমার আর্চার্য বলাই, নিউ নেশনের নুরুল আনোয়ার দুলাল সাধারণ সভার ভোটে নির্বাচিত হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.