Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চন্দনাইশে দুর্ঘটনায় প্রাণ গেল বউ-শাশুড়ি সহ ৩ জন

মোঃ ওয়াসিম উদ্দীন(চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি):

‎ চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী ঈগল পরিবহনের একটি বাসে র ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা বউ-শাশুড়ি সহ নিহত ৩ ও ৮ জন আহত হয়েছে।

‎সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভার সোনাই বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎তথ্য সুত্রে জানা যায়,নিহত ফাতেমা বেগম (৭৫) হচ্ছেন আলহাজ্ব ডঃ কর্নেল অলি আহমদ বীর বিক্রম এর ভাগ্নি এবং ফাতেমা বেগম এর পুত্রবধূ শামিমা আকতার(৪০) আরো জানা যায় ‎চন্দনাইশ পৌরসভা এলডিপি সিনিয়র সহ সভাপতি আব্দুল মাবুদের বোন ও ভাগিনার বউ এবং গণতান্ত্রিক ছাত্রদল হাসিমপুর ইউনিয়ন এর যুগ্ম আহবায়ক হামীম উদ্দিন এর মমতাময়ী মাতা।
‎অন্য নিহতরা হলেন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার এম আর মো. শরীফ (৩০)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।তারা সিএনজি অটোরিকশায় দোহাজারী থেকে চন্দনাইশ পৌরসভাস্থ বাড়িতে ফিরছিলেন।

‎দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার সার্জেন্ট মোহাম্মদ জিয়া বাংলাদেশের পত্র কে  বলেন, যাত্রীবাহী ঈগল পরিবহনের বাসের ধাক্কায় দুইটি সিএনজি অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।

‎আহত ৮ জনকে প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও বাসটি জব্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.