Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চরভদ্রাসনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধিঃfaridpur dis

ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজে গতকাল মঙ্গলবার কলেজ প্রশাসনের উদ্যোগে হল রুম সভাকক্ষে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর, শীলা রাণী মন্ডলের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। এছাড়াও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পারভেজ চৌধূরী, নবাগত সদর ইউপি চেয়ারম্যান, আজাদ খাঁ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউদ্দিন খালাসী, ওসি-রামপ্রসাদ ভক্ত ছাড়াও স্থানীয় বিশিষ্ট্য ব্যক্তিবর্গ অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলে জানা যায়। পরে, অত্র কলেজ মসজিদের পেশ ইমাম মোঃ মমিন বিল্লাহ্র বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দেশ,জাতি ও বিশ্ব উম্মাহ্র মঙ্গল কামনা করে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.