Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চরভদ্রাসনে ইভটিজিংয়ের বিচারের দাবীতে মিছিল

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিiftizing

স্কুল ছাত্রীকে উত্যাক্ত করার প্রতিবাদে বুধবার সকালে ফরিদপুরের চরভদ্রাসনে আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মিছিল করে। তারা মিছিল নিয়ে চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে এসে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচারের দাবী জানায়।

জানা যায় রাতিন হোসাইন নামের এক বখাটে আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী কলিকে (পরিবারের অপত্তি থাকায় ছদ্দনাম ব্যাবহার করা হল ) দির্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাব করে আসছিল। তার প্রস্তাবে সাড়া না পেয়ে ঐদিন সকালে স্কুলে যাবার পথে রাতিন কয়েকজন বন্ধু নিয়ে কলিকে জোরকরে তুলে নিয়ে যাবার চেষ্টা করে। কলির চিৎকারে সহপাঠীরা এসে তাকে উদ্ধার করে।এ সময় রাতিন পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকার নিকট এসে লিখিত ভাবে অভিযোগ পেশ করে। তিনি কলির মুখে বিস্তারিত শুনে তাৎক্ষনিক ভাবে অভিযুক্ত রাতিনকে আটকের জন্য সম্ভাব্য বিভিন্ন জায়গায় অভিযান চালান। অভিযুক্তকে খুজে না পাওয়ায় তিনি চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহন করতে বলেন এবং বখাঠে রাতিকে উপযুক্ত বিচারের আওতায় আনার আস্বাস দিয়ে বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীদের শান্ত করেন।

খোজ নিয়ে জানা যায় প্রবাসী সিরাজের পুত্র রাতিন গতবার চরভদ্রাসন পাইলট উচ্চবিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় অকৃতকার্য হয়ে পড়ালেখা বাদ দেয় এর পরই বখে যায রাতিন। ফেসবুকে আর এফ রাতিন হোসাইন নামের একটি পেজে কলিকে নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস লক্ষ্য করা যায়। আদর্শ স্কুলের এক শিক্ষক পেজটি সম্পর্কে নিশ্চিত করেন।

Leave A Reply

Your email address will not be published.