Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চরভদ্রাসনে ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃatok

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ বাজার ব্রীজের উপড় থেকে গতকাল বুধবার ২৫ পিছ ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, চরভদ্রাসন থানার এ.এস.আই মনিরুজ্জামান ও কনষ্ট্রেবল শহিদুল ইসলাম গোপন সূত্রে সংবাদ পেয়ে গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় আকস্মিক অভিযান চালিয়ে চরহাজীগঞ্জ বাজারের ব্রীজের উপড় থেকে ২৫ পিছ ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে হাতেনাতে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উক্ত আসামী উপজেলার গাজীরটেক ইউনিয়নের ওকেল মাতুব্বরের ডাঙ্গীর কুরমান মন্ডলের পুত্র। এ ব্যাপারে চরভদ্রাসন থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত জানান, পুলিশ তাকে দ্বীর্ঘদিন ধরে গ্রেফতারের জন্য খুজে বেড়াচ্ছে এবং সে উপজেলার বিভিন্ন এলাকায় অনেক দিন ধরে মাদক বেচাকেনা করে আসছিল বলেও তিনি জানান। পরে উক্ত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের ১৯৯০ সনের ১৯/১এর টেবিল ৯ এর (ক) ধারায় চরভদ্রাসন থানায় একটি মামলা দ্বায়ের করা হয়।যাহার মামলা নং১।

Leave A Reply

Your email address will not be published.