Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চরভদ্রাসনে ঈদ-এ-মিলাদুন্নবী উদ্যাপনে র‌্যালি ও আলোচনা সভা সম্পন্ন

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ইসলামিক ফাউন্ডেশন শাখার উদ্যোগে ঈদ-এ-মিলাদুন্নবী উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদর বাজার প্রদক্ষিন শেষে র‌্যালিটি আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। তার কিছুক্ষন পরেই উপজেলা পরিষদ সভাকক্ষে, চরভদ্রাসন ইসলামিক ফাউন্ডেশন শাখার ফিল্ড সুপার ভাইজার মোঃ রেজাউল করিমের সার্বিক পরিচালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব পারভেজ চৌধুরীর সভাপতিত্বর মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, উপজেলা চেয়ারম্যান জনাব এ.জি.এম বাদল আমিন। অনুষ্ঠানে আমাদের প্রিয় নবী ও বিশ্ব নবী হযরত মুহম্মদ (সাঃ) এর আজকের এই দিনে ধরাধামে আসা এবং তার এই মহান দিনেই ধরণী থেকে বিদায় জীবনের ওপর বিশেষ ও দীর্ঘ আলোচনা অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলার ইসলামিক ফাউন্ডেশন শাখার সকল মস্জিদ ও মাদ্রাসার ইমাম,শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ অন্যান্য প্রমূখ।
পরে, বিশ্ব নবী হযরত মুহম্মদ (সাঃ) এর জীবনের ওপর দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সকল শিক্ষাথীদের মধ্যে হামদ্, নাত, গজল ও কোরআন প্রতিযোগীতা শেষে ৯ জন শিক্ষাথীদের মধ্যে বিভিন্ন ধরনের ইসলামিক বই পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.