Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চরভদ্রাসনে উপজেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধিঃiftar mahfil

ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। জানা যায়, উপজেলা পরিষদের উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় মোস্তফা কমিউনিটি সেন্টারে এক অনারম্বর ও আনন্দঘন পরিবেশে এ ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবর রহমান চৌধূরী (নিক্সন)। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকা। উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন ও সহকারি কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বলে জানা যায়। এছাড়াও অন্যান্যর মধ্যে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল হাসান, শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ সাইদুর রহমান মৃধা, যুব উন্নয়ন অফিসার মোঃ আনোয়ারুল করিম সহ উপজেলার গাজীর টেক, চরঝাউকান্দা এবং সাবেক সদর ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক ও স্থানীয় আ’লীগ নেতা আনোয়ার আলী মোল্যা প্রমূখ। পরে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠান উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বলে জানা যায়। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে দেশ, জাতি ও সকল মুসলিম উম্মার মঙ্গল কামনা করে কোরআন খানি, মিলাদ ও দোয়া পরিচালনা করেন অত্র উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল হাসান।

Leave A Reply

Your email address will not be published.