Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চরভদ্রাসনে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃfull_1130898285_1444278088

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়ন থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। জানা যায়, উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের (পূর্ব) শালেপুর গ্রামের হাফেজ মোল্যার পুত্র শামীম মোল্যা (২৫) কে কাহারা হত্যা করে পানিতে ফেলে দেয়।
পরে স্থানীয়রা, মৃতদেহটি পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দিলে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চরভদ্রাসন থানার এস.আই স্বপন কুমার ও এ.এস আই মনিরুজ্জামান দ্রুত ঘটনা স্থলে পৌছে উক্ত মৃতদেহটি উদ্ধার করে ফরিদপুর মর্গে প্রেরণ করেন। স্থানীয়দের ধারনা, সম্পীতি ইউপি নির্বাচন পরবর্তি সহিংসতার জ্বের ধরে তাকে হত্যা করা হয়েছে।
উক্ত ছাগল ব্যবসায়ী বুধবার সকালে গ্রামে ছাগল কেনার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। সে এলাকায় সবার কাছে ছাগল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল। এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.