Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চরভদ্রাসনে কাজী জাফর উল্লাহ্’র গণ সংবর্ধনা সম্পন্ন

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আ’লীগের উদ্দ্যোগে ২০তম জাতীয় সম্মেলনে ৪র্থ বারের মতো বাংলাদেশ আ’লীগের পুনরায় সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় কাজী জাফর উল্লাহ’কে ঘিরে এক বিশাল গণ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে, শনিবার বিকাল ৩টায় চরভদ্রাসন সরকারি পাইলট হাই স্কুল মাঠে এক বিশাল প্যান্ডেল সহ রং-বেরংগের বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে উক্ত প্রেসিডিয়াম সদস্যের সাথে স্থানীয় আ’লীগ নেতা কর্মিদের ছবি সজ্জিত এক বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। এবং শুধু তাই নয়, গত কয়েকদিন ধরে উপজেলায় আগত প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ’কে গণ সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় আ’লীগ নেত-কর্মিদের মধ্যে দেখা গিয়েছে ব্যাপক উৎফুল্ল ও উত্তেজনা ভাব। অপরদিকে উক্ত প্রেসিডিয়াম সদস্যকে এক নজর দেখতে ও গণ সংবর্ধনা দিতে সকাল হতেই বিভিন্ন শেনী-প্রেশার মানুষসহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় মিছিল ও শোডাউন দিতে দিতে নেতা-কর্মিরা এক এক করে মঞ্চের সামনে এসে উপস্থিত হন।
এবং পরে, উক্ত আ’লীগ প্রেসিডিয়াম সদস্যকে গণ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এসময় বক্তব্য রাখেন, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর। এছাড়াও আশে-পাশের বিভিন্ন উপজেলা আ’লীগের নেতা-কর্মিসহ স্থানীয় উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আজিজুল হক মাষ্টার, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউদ্দিন খালাসী, আ”লীগ নেতা মোঃ মোস্তফা হোসেন ও থানা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আজাদ খান সহ অন্যান্য প্রমূখ।
মোঃ মনির হোসেন পিন্টু

Leave A Reply

Your email address will not be published.