Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চরভদ্রাসনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৯৬তম শাখার শুভ উদ্বোধন

875মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে আলতাফ ম্যানসনের দ্বিতল ভবনে বৃহস্পতিবার দুপুর ১২ টায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৯৬তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক ও বিশিষ্ট্য ব্যবসায়ী এ.কে. আজাদ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী। এবং পরে, ব্যাংকটির পিআরডি সামসুদ্দোহা সিমুর সার্বিক পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, ব্যারিষ্টার হুমায়ূন কবির পল্লব, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আজিজুল হক, সাধারন সম্পাদক ও বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব হাফেজ মোঃ কাউছার, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মোল্যা ও ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন মৃধা প্রমূখ। সভাশেষে আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে ব্যাংকটির শুভ উদ্বোধন ঘোষনা করার পাশাপাশি এসময় তিনি ব্যাংকটির একটি এটিএম বুথের ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষনা করেন বলে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.