Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চরভদ্রাসনে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৯, ১০ ও ১১ তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৭ র‌্যালি, আলোচনা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে আজ সোমবার শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি “শেখ হাসিনার দর্শন, সব মানষের উন্নয়ন” স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে সদর বাজার প্রদক্ষিন শেষে উপজেলা মোস্তফা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করেন। সভায় উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার পারভেজ চৌধুরীর সভাপতিত্বর মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ.জি.এম. বাদল আমিন।
এছাড়াও সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ কামরুজ্জামনের সার্বিক পরিচালনার মধ্যে দিয়ে খুধা, দারিদ্রমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়তে এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ কামরুজ্জামন , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, সাংবাদিক মেজবাহ্ উদ্দিনসহ স্থানীয় আ.লীগ নেতা মোঃ আনোয়ার আলী মোল্যা প্রমূখ।
পরে বক্তারা, উপজেলায় উন্নয়ন মেলায় ১৭টি দপ্তর সহ মোট ২৯টি বিভিন্ন স্টল পরিদর্শন শেষে বিকাল ৩টায় প্রজেক্টরের মাধ্যমে টেলিভিশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি উন্নয়ন মেলা উদ্বোধন প্রদর্শনি, র‌্যাফেল ড্রঃ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে প্রথমদিনের মত মেলার সমাপ্তি ঘোষনা করেন।

Leave A Reply

Your email address will not be published.