Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চলছে জামায়াতের ডাকা হরতাল; জীবনযাত্রা স্বাভাবিক

hartalডেস্ক রিপোর্ট: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে আজ বুধবার জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে বুধবার সকালে রাজধানীর রাস্তায় প্রায় সব ধরনের যান চলাচল করতে দেখা যায়।
এমনকি রাজধানীর নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, গুলিস্তান, শাহবাগ, কাওরানবাজার‍ ও বনানী এলাকায় সকালে হাল্কা যানজট দেখা গেছে।
এদিকে হরতালের মধ্যে যাত্রী, শ্রমজীবী মানুষ, অফিসগামী কর্মব্যস্ত মানুষকে যার যার মতো গন্তব্যে ছুটতে দেখা যায়। এখন পর্যন্ত রাজধানীতে সকাল থেকে হরতালের সমর্থনে কোনো মিছিল করতে দেখা যায়নি।
মঙ্গলবার আপিল বিভাগের রায়ের পর দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এই হরতালের ডাক দেন।
বিবৃতিতে বলা হয়, সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে একের পর এক হত্যা করছে। সরকারের সেই ষড়যন্ত্রের শিকার মীর কাসেম আলী। একাত্তরের যুদ্ধাপরাধে কাসেমের জড়িত থাকার বিষয়টি আদালতে প্রমাণিত হলেও একে সরকারের ‘মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগ’ বলা হয়েছে বিবৃতিতে।

Leave A Reply

Your email address will not be published.