Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চলতি বছরে আফগানিস্তানে সর্বোচ্চ বেসামরিক নাগরিক হতাহত

afghan20150805175002

আন্তর্জাতিক ডেস্ক  : চলতি বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানে রেকর্ড সর্বোচ্চ বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মিশনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে ২০১৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় বেসামরিক নাগরিক হতাহতের পরিমাণ এক শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ সময়ের মধ্যে আফগানিস্তানে মোট এক হাজার ৫৯২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া তিন হাজার ৩২৯ জন বিভিন্নভাবে আহত হয়েছেন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.