Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চলতি মাসে দুটি নিম্নচাপের শঙ্কা

storm

সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানান অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।

তিনি বলেন, এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি গঙ্গা, বহ্মপুত্র ও মেঘনা অববাহিকার প্রবাহও স্বাভাবিক থাকবে।

এদিকে ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।

আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন বলেন, লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঊপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শও রয়েছে।

শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.