Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গণপিটুনিতে নিহত ৪

গোমস্তাপুরচাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল ছিনতাইকালে ৪ জন গণপিটুনিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোমস্তাপুরে এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে রামদা, হাসুয়াসহ অস্ত্র উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া এলাকায় মোকরোমপুর ব্রিজের কাছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক মোটরসাইকেল চালকের পথরোধ করে ১০/১২ জনের একটি ডাকাত দল। এসময় ওই চালক চিৎকার করলে বাকিরা পালিয়ে গেলেও স্থানীয় লোকজন চারজনকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ চারজনকে উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.