Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চাঁপাইনবাবগঞ্জে গাড়িতে পেট্রোল বোমা হামলা- দগ্ধ ৩

download (3) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নিমতলাকাঁঠাল এলাকায় আলুবোঝাই ট্রাকে পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন এর চালক ও সহকারীসহ তিন জন। প্রত্যক্ষদর্শী রা জানান,  রাত ১১টার দিকে ৮/১০ জন দুর্বৃত্ত ওই ট্রাক পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে সামনে থাকা চালক, তার সহকারী ও আলুর মালিক দগ্ধ হন। দগ্ধরা হলেন, চালক ফিরোজ (৩৫), সহকারী সেলিম (৩৫), আলুর মালিক সাহেব আলী (৩৬)। তাদের সবার বাড়ি শিবগঞ্জ উপজেলার জালমাতমারি গ্রামে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি)  জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে আলুর মালিক ও চালকের সহকারীর অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.