Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চাকুরী স্থায়ী করনের দাবীতে কুড়িগ্রামে পুলভুক্ত শিক্ষকদের মানব বন্ধন

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি : সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুলভুক্ত শিক্ষকদের চাকুরী স্থায়ী করনের দাবীতে কুড়িগ্রামে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধনে পুলভুক্ত শিক্ষকরা অংশ নেয়।

মানব বন্ধন থেকে বক্তারা জানান, ২০১১ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী শিক্ষক পদে ২৭ হাজার ৭শ ২০ জনকে চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এরমধ্যে ১২ হাজার ৭শ ১ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়। ১৫ হাজার ১৯ জনকে পুলভুক্ত শিক্ষক হিসেবে অপেক্ষমান রাখা হয়। কিন্তু দীর্ঘ দিন পেরিয়ে গেলেও পুলভুক্ত শিক্ষকদের চাকুরী স্থায়ী করন করা হয়নি। অবিলম্বে তাদের চাকুরী স্থায়ী করনের দাবী জানান বক্তারা।এসময় বক্তব্য রাখেন, জাকির হোসেন নয়ন, আলেয়া খাতুন, সাইফুন নাহার রিনা, গৌতম সরকার ও রফিকুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.