Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চারঘাটে বিরল প্রজাতির বন্য প্রাণি উদ্ধার

চারঘাট প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহী চারঘাট এলাকা থেকে একটি বিরল প্রজাতির বন্য প্রাণি উদ্ধার করে ইউএনও এর নিকট হস্তান্তর করেছে স্থানীয়রা।
গত কাল শনিবার সকাল ৮টার সময় চারঘাট মোক্তারপুর দফাদারপাড়ার আ. ছালামের ছেলে সবুজ আলী (২০) তাল গাছের উপড় থেকে একটি প্রাণি ধরে খাঁচায় বন্ধ করে। পরে প্রাণিটিকে চারঘাট উপজেলায় নিয়ে আসলে, ইউএনও রাসেল সাবরিন প্রাণিটির শারীরিক সুস্থতার জন্য স্থানীয় প্রাণি সম্পদ দপ্তরে চিকিৎসা দেবার পরামর্শ দেন।
প্রাণি সম্পদ দপ্তরের চিকিৎসক ডা. ফজলে রাব্বি বলেন, এই প্রাণিটির বৈজ্ঞানিক নাম VINERREA ZIBETHA. CLASS- MAMALIAএবং বাংলাদেশে এটি গন্ধগোকুল বা খাটাস নামে পরিচিত। এই প্রাণিটি মাছ, গোশত, ডিম ও ফল খেয়ে জীবনধারণ করে। গন্ধগোকুল বছরে দুটি বাচ্চা দেয়, এরা সাধারণত মাটির গর্তে বসবাস করে। তবে গাছেও উঠতে পারে। এশিয়া মহাদেশের বাংলাদেশ, নেপাল, মায়ানমার এবং থাইল্যান্ডে এই প্রাণির সন্ধান মিলে।
পরিশেষে গন্ধগোকুল সংরক্ষিত করার জন্য রাজশাহী বনবিভাগের কাছে হস্থান্তর করেন চারঘাট ইউএনও রাসেল সাবরিন।

Leave A Reply

Your email address will not be published.