Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চারজাতি টুর্নামেন্টে বাংলাদেশ

s-3স্পোর্টস ডেস্ক:
ভারতের কেরালায় আগামী ২১-৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এ আসরের আগেই মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রেসিডেন্ট অব মালদ্বীপ ন্যাশনাল সকার’। আগামী ২০ নভেম্বর মালদ্বীপে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। চারজাতি এ টুর্নামেন্টে সম্ভাব্য প্রতিপক্ষ স্বাগতিক মালদ্বীপ, সিঙ্গাপুর, পাকিস্তান ও বাংলাদেশ। আর সাফ চ্যাম্পিয়নশিপের আগে এ ধরণের একটি টুর্নামেন্টে অংশগ্রহণকে ইতিবাচক ভাবেই দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, ‘সাফের আগে এ ধরণের টুর্নামেন্টে অংশ নেয়া বাংলাদেশের জন্য পজেটিভ হবে। বাংলাদেশ গ্র“প পর্বেই তিনটি ম্যাচ পাচ্ছে। আর ফাইনালে উঠলে চারটি ম্যাচ পাচ্ছে।’ ২০ নভেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ওদিকে বিশ্বকাপ বাছাইপর্বের আগে বাংলাদেশে সাথে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান জাতীয় ফুটবল দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আর মিয়ানমার ও সিঙ্গাপুরের সাথে প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও দুই দেশই জানিয়েছে তাদের দেশে গিয়েই খেলতে হবে। তবে এ বিষেয় বাফুফে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি।

Leave A Reply

Your email address will not be published.