Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চারের অপেক্ষায় শাবনূর

02-SUBNURবিনোদন ডেস্ক:
ফিরছি, ফিরছি করেও ফেরা হচ্ছে না ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূরের। শোনা যাচ্ছিল, যেকোনো দিনই আবার রঙিন ক্যামেরার সামনে দাড়াবেন বাংলা সিনেমার জনপ্রিয় এ নায়িকা। কিন্তু নানা জটিলতায় তা হচ্ছে না। একসঙ্গে আটকে আছে তার চারটি ছবির শ্যুটিং। জানা গেছে, কয়েকমাস আগে সালাহউদ্দিন লাভলুর ‘জনম জনম’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন শাবনূর। চলতি বছরের শুরুতে এ ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় এ ছবির কাজ স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে শাবনূর এ ছবিটি সম্পর্কে কিছুই জানেন না। অন্যদিকে শাবনূরের আরো তিনটি ছবির শ্যুটিং দীর্ঘদিন ধরে আটকে আছে। এগুলো হচ্ছে ‘অবুঝ ভালোবাসা’, ‘স্বপ্নের বিদেশ’ এবং ‘এমনই তো প্রেম হয়’। নানা কারণে ছবিগুলোর শ্যুটিং বন্ধ রয়েছে। তবে শাবনূর চান, এসব ছবির কাজ শেষ করতে। তাই তিনি যেকোনো সময় অভিনয়ে ফেরার জন্য প্রস্তুত রয়েছেন। শাবনূরকে ইদানীং কোনো অনুষ্ঠানে খুব একটা দেখা যাচ্ছে না। তবে ২০ এপ্রিল বিকেলে রাজধানীর গুলশানে ব্র্যাক ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। এ অনুষ্ঠানে সংগীত পরিবেষণ করেন বাপ্পা মজুমদার ও তাহসান। এ সময় শাবনূরকে সবার সঙ্গে বেশ হেসে হেসে কথা বলতে দেখা যায়। ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে মোস্ত্মাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’। এ ছবিতে শাবনূর ছাড়াও আরো অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস প্রমুখ। এদিকে আগামীতে শাবনূরের প্রযোজনায় আসারও পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে এর কাজ গুছিয়ে নিচ্ছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.