Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চার দফা দাবিতে অটো রিক্সা মালিক-শ্রমিক সমিতির রসিক কার্যালয় ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, রংপুর: অবৈধ অটো রিক্সা চলাচল ও চার্জার রিক্সার নিবন্ধন বন্ধ করাসহ চার দফা দাবিতে রংপুর সিটি কর্পোরেশন কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ব্যাটারী চালিত অটো রিক্সা মালিক-শ্রমিক সমবায় সমিতি। সোমবার সংগঠনের জিএলরায় রোডের কার্যালয় থেকে এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি কর্পোরেশনের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, অবৈধ অটো রিক্সা চলাচল বন্ধ সহ নানা দাবিতে মেয়র বরাবর আবেদন করা হলেও এ বিষয়ে কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়নি।
বক্তারা বলেন, রংপুর সিটি কর্পোরেশন কোন আইন ও নিয়মের তোয়াক্কা না করেই চার্জার রিক্সার রেজিস্ট্রেশন নম্বর প্রদান অব্যাহত রেখেছেন। তাই অবিলম্বে চার্জার রিক্সার নিবন্ধন বন্ধসহ তাদের চার দফা দাবি মেনে নিতে আহবান জানান। অন্যথায় বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন তারা।
প্রতিবাদ সমাবেশে ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক আনোয়ার কবীর সুমন, সিনিয়র সহসভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন খোরশেদ, যুগ্ম সম্পাদক সাহেব আলী প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.