Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চাহিদার মাত্র ৫ শতাংশ অনুদান মিলেছে নেপালে

 

just-received-5-of-415-mn-in-aid-for-quake-hit-nepal-unআন্তর্জাতিক ডেস্ক:

নেপালে ভূমিকম্পে দুর্গতদের সহায়তার জন্য দাতা দেশগুলির কাছ থেকে চাহিদার মাত্র পাঁচ শতাংশ অনুদান পেয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘের মানবিক সম্পর্ক সমন্বয় অফিসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। গত ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কাঠমান্ডুসহ আশেপাশের এলাকাগুলি প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। এ পর্যন্ত ৮ হাজার ৪শ ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে প্রায় ৯০ হাজার বাসিন্দা। নেপালে দুর্গতদের সহায়তার জন্য গত সপ্তাহে আর্ন্তজাতিক দাতাগোষ্ঠীর কাছে সাড়ে ৪১ কোটি ডলার অনুদান চেয়েছিল জাতিসংঘ। তার বিপরীতে মাত্র দুই কোটি ২৪ লাখ ডলার সহায়তা মিলেছে, যা মোট চাহিদার মাত্র পাঁচ ভাগ। জাতিসংঘের মানবিক সম্পর্ক সমন্বয় অফিসের মুখপাত্র ওরলা ফাগান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এটা বাজে প্রতিক্রিয়া।’ দাতাগোষ্ঠীর এ প্রতিক্রিয়ার কারণ হিসেবে ফাগান বলেছেন, এই মুহূর্তে বিশ্বে অনেকগুলি সঙ্কট চলছে। এগুলির মধ্যে রয়েছে সিরিয়া ও ইরাকে সংঘাত। এসব দেশের জন্যও দাতা দেশগুলির কাছ থেকে অনুদান চাওয়া হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.