Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চিত্রনাট্যকার অভিষেক

b-p2বিনোদন ডেস্ক:
নিজের অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির সিক্যুয়েল লেখার দায়িত্ব পেয়েছেন অভিষেক বচ্চন। ছবিটির পরিচালক ফারহা খান এ দায়িত্ব দিয়েছেন অভিষেককে। এ বিষয়ে ফারাহ খান জানিয়েছেন, অভিষেক ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং ছবিটি বক্স অফিসে ভালোই সফলতাও পেয়েছে। তাই তাকে বিশ্বাস করেই ছবির সিক্যুয়েলের গল্পটি লেখার কাজ দিলাম। ৫০ বছর বয়সী এ পরিচালক আরো জানান, ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির সিক্যুয়েলে গল্প লেখার দায়িত্ব এখন অভিষেকের কাছে। আর যদি তিনি তা ঠিকভাবে লিখতে পারেন এবং গল্পটি যদি আমার পছন্দ হয় তাহলে আমি ছবিটি তৈরি করব। ২০১৪ সালে দিওয়ালিতে মুক্তি পায় ‘হ্যাপি নিউ ইয়ার’। সেখানে অভিনয় করেছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়–কোন, বোমান ইরানি, বিবান শাহ এবং শোনু সুদ।

Leave A Reply

Your email address will not be published.