চিন্তিত অমিতাভ বচ্চন
স্পোর্টস ডেস্ক:
আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচে প্রথমবারের মতো ধারাভাষ্য দিতে চলেছেন বলিউড রাজা অমিতাভ বচ্চন। তবে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক নিয়ে বেশ চিন্তিত বলে জানিয়েছেন পুত্র অভিষেক বচ্চন। মাত্রই মুক্তি পাওয়া ‘শামিতাভ’ সিনেমার প্রচারণার সময় এসব কথা জানান অভিষেক। তিনি বলেন, ‘বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়া নিয়ে তিনি(অমিতাভ) অনেক চিন্তিত। এ নিয়ে তাকে প্রায়ই আমি অনুশীলন করতে দেখি।’ জুনিয়র বচ্চন আরো বলেন, ‘ম্যাচে তার ধারাভাষ্য শোনাটা অনেক মজার এবং উত্তেজনার হবে বলে আমি মনে করি।’ এসময় অভিষেক বচ্চন বিগ বি সম্পর্কে বলেন, ‘অমিতাভ পৃথিবীর সেরা কণ্ঠস্বরের অধিকারী।’ উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে হার্শা ভোগলে ও কপিল দেবের সঙ্গে মাইক্রোফোন হাতে ধারাভাষ্য দেবেন অমিতাভ।