Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চীনকে উত্তর কোরিয়ার হুমকি

এবার দীর্ঘ দিনের মিত্র ও প্রতিবেশি চীনকে হুমকি দিল উত্তর কোরিয়া। দুই দেশের সম্পর্ক এখন উল্টো দিকে মোড় নিতে শুরু করেছে। বেইজিংকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চীন যদি ধৈর্যের পরীক্ষা নিতে চায় তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম মিত্র প্রতিবেশি ও কূটনৈতিক সহায়তাকারী চীনের তীব্র নিন্দা জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, চীনের নিরাপত্তার জন্য পিয়ংইয়ংয়ের প্রতি বেইজিংয়ের কৃতজ্ঞ থাকা উচিত।

ঐতিহাসিকভাবে ঘণিষ্ঠ মিত্র রাষ্ট্রে চীনের প্রতি এই প্রথম বিরল হুমকি এসেছে পিয়ংইয়ংয়ের কাছ থেকে। উত্তর কোরিয়ার সরকারী সংবাদ সংস্থা কেসিএনএ’র এক প্রতিবেদনে চীনের নাম উল্লেখ করে বলা হয়েছে, দেশটি যদি আরো ধৈর্যের পরীক্ষা নিতে চায় তাহলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।

পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচির জেরে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করে আসছে বেইজিং। একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করে বেইজিং বলছে, এই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়াকে উস্কানি দিচ্ছে উত্তর কোরিয়া।

১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের রক্ত বেইজিং এবং পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক তৈরি করেছে। এশিয়ার জায়ান্ট এই রাষ্ট্র প্রতিবেশি ও বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন কোরিয়াকে ব্যাপক বাণিজ্যিক ও বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কে তিক্ততা শুরু হয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার জেরে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে আঞ্চলিক সংকট তৈরির আশঙ্কা করছে বেইজিং। উত্তেজনা এড়াতে প্রতিনিয়ত ওয়াশিংটন ও পিয়ংইয়ংকে জানাচ্ছে। উত্তেজনার মাঝে গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া থেকে পরবর্তী বছরের জন্য কয়লা আমদানি স্থগিত করেছে বেইজিং। উত্তর কোরিয়ার বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত এটি।

সূত্র: সিএনএন

Leave A Reply

Your email address will not be published.