Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চীনা সুপারকম্পিউটার আপডেটে মার্কিন বাধা

US+nuclear+fears+block+Intel+China+supercomputer+updateআন্তর্জাতিক ডেস্ক:

চীনা সুপারকম্পিউটার তিয়ানহে-২-এর আপডেট কর্মসূচীতে ইনটেলকে সহযোগিতা করার অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র সরকার। বিশ্বে বর্তমানে সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারগুলোর তালিকায় শীর্ষস্থানে রয়েছে তিয়ানহে-২। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তিয়ানহে-২ এর আপডেট কর্মসূচীতে সহযোগিতা করার লক্ষ্যে লক্ষাধিক চিপ রপ্তানির অনুমতি চেয়ে আবেদন করেছিল চিপ জায়ান্ট ইনটেল। কিন্তু চিপ রপ্তানির ওই আবেদনটি মঞ্জুর করেনি যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য বিভাগ। এর কারণ হিসেবে বলা হয়েছে- পারমাণবিক গবেষণায় সুপারকম্পিউটারটি ব্যবহার নিয়ে তারা চিন্তিত। এ প্রসঙ্গে ইনটেল জানিয়েছে, চিপ রপ্তানির অনুমোদন পাওয়ার জন্য আবেদন করেছিল ইনটেল, কিন্তু তা নাকচ করে দেয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তা মেনে নিয়েছেন তারা। অন্যদিকে নিজ দেশেই সুপারকম্পিউটার তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে ২০ কোটি ডলারের চুক্তি করেছে ইনটেল। এ ঘটনার পর তিয়ানহে-২ আপগ্রেড কর্মসূচী সম্পন্ন করতে চীন তাদের দেশীয় চিপ নির্মাতাদের সাহায্য নেবে বলে জানিয়েছে বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.