Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৭চীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মধ্য চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি বহুতল আবাসিক ভবনে আগুন হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় আরো অন্তত ১২ জন আহত হয়েছে।   শনিবার রাত সাড়ে এগারোটার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী এবং পুলিশ এসে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.