Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চীনে কয়লাখনিতে ধ্বস, মৃত ১৯

চীনে কয়লা খনিধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। চীনের পূর্বাঞ্চলীয় শাংডং প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। উদ্ধারকারী দলের সদর দপ্তর থেকে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা রোববার রাতে ৫টি ও রোববার সকালে একটি লাশ উদ্ধার করেছে। খবর সিনহুয়া’র।

গত ২০ অক্টোবর ইউনচেং কাউন্টির লংইউন কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ওই খনিতে এ দুর্ঘটনা ঘটে। ৭৪ মিটার দীর্ঘ সুড়ঙ্গের দুধারে কয়লা ধসে পড়ে প্রবেশপথগুলো বন্ধ হয়ে গেলে মোট ২২ শ্রমিক আটকা পড়ে। মাত্র একজন শ্রমিককে উদ্ধার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.